যমুনা ব্যাংক ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে বিনামূল্যে সাধারণ চিকিৎসা সেবা ক্যাম্প সম্পন্ন হয়েছে। এ সময় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে কুসুমপুর জাগরনী সংসদ মাঠে প্রায় ৩ হাজার ১১০ রোগীকে চিকিৎসাসহ বিনা মূল্যে ওষধ বিতরণ করা হয়। এ ছাড়া প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে চোখের অপারেশনের জন্য বাছাই করা হয়।
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের এক প্রেস বিঞ্জপ্তিতে এসব কথা বলা হয়েছে।
প্রেস বিঞ্জপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান নূর মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক আব্দুল কুদ্দুস ধীরন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপকগণ, নির্বাহী, কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।