যমুনা ব্যাংকের অতিরিক্ত এমডি মির্জা ইলিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ
মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ

মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি ১৯৮৫ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে বিভিন্ন পদে প্রাইম ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালে যমুনা ব্যাংক লিমিটেডে এসএভিপি হিসেবে যোগদান করেন এবং ২০১৩ সালে এই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। মির্জা ইলিয়াস ব্যাংকার্স ইনস্টিটিউটের ডিপ্লম্যাট অ্যাসোসিয়েট মেম্বার এবং বাংলাদেশ মানি মার্কেট ডিলারস অ্যাসোসিয়েশনের (বামডা) সাধারণ সম্পাদক। বিজ্ঞপ্তি