যমুনা ব্যাংকের এজিএম ৮ মে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমুনা ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৮ মে অনুষ্ঠিত হবে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, যমুনা ব্যাংক লিমিটেডের ১৩তম এজিএম ৮ মে সকাল ১০টায় ঢাকার ইস্কাটন গার্ডেন সড়কের পুলিশ কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। এজিএম সম্পর্কিত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
এর আগে গত ৩০ মার্চ যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারধারীদের জন্য ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে।