যমুনা ব্যাংকের এমডি পুনর্নিয়োগ পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শফিকুল আলম
শফিকুল আলম

শফিকুল আলম সম্প্রতি যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন। তিনি ২০১৩ সালের ২৯ জানুয়ারি থেকে এ দায়িত্ব পালন পালন করে আসছেন। যমুনা ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি ইউসিবিএলের অতিরিক্ত এমডি ছিলেন। শফিকুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জনের পর এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। প্রাইম ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে যথাক্রমে এসইভিপি ও ডিএমডি ছিলেন। শফিকুল আলম ব্যাংক ব্যবস্থাপনার ওপর দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন।

বিজ্ঞপ্তি