যমুনা ব্যাংকের তৃতীয় ত্রৈমাসিক সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা ব্যাংক লিমিটেডের তৃতীয় ত্রৈমাসিক ব্যবসা সম্মেলন ২০১১ সম্প্রতি অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও নির্বাহী কমিটির চেয়ারম্যান নুর মোহাম্মদ। এতে অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মতিয়ার রহমান সম্মেলনে সভাপতিত্ব করেন। এতে ধন্যবাদ জ্ঞাপন করেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল শাহজাহান। এ ছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধান এবং ৬৭টি শাখার প্রধানেরা সম্মেলনে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।