যমুনা ব্যাংকের নতুন এএমডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল শাহজাহান পদোন্নতি পেয়ে সম্প্রতি যমুনা ব্যাংক লিমি-টেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরি-চালক (এএমডি) হয়েছেন।মো. আবুল শাহজাহান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৭০ সালে তৎকালীন ইউনাইটেড ব্যাংকে (বর্তমানে জনতা ব্যাংক) শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন।৪২ বছরের কর্মজীবনে শাহজাহান জনতা ব্যাংকসহ মিউচুয়াল ট্রাস্ট, মার্কেন্টাইল ও সোস্যাল ইসলামী ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নেন। বিজ্ঞপ্তি।