যমুনা ব্যাংকের নতুন ডিএমডি আব্দুস সালাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে সম্প্রতি পদোন্নতি পেয়েছেন মো. আব্দুস সালাম। এর আগে তিনি ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মহাখালী শাখার ব্যবস্থাপক ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষে তিনি ১৯৮৭ সালে বাংলাদেশ উন্নয়ন গবেশনা প্রতিষ্ঠানে গবেষণা সহযোগী হিসেবে যোগ দেন। ১৯৮৯ সালে ইসলামী ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরে মার্কেন্টাইল, সোশ্যাল ইসলামী ও প্রাইম ব্যাংকে কাজ করেন। ২০১০ সালে তিনি যমুনা ব্যাংকে যোগদান করেন। বিজ্ঞপ্তি