যমুনা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শফিকুল আলম যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন। এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮০ সালে এমএসসি ডিগ্রি লাভ করে একই বছরে শফিকুল আলম এএনজেড গ্রীন্ডল্যাজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি প্রাইম ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।