যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৯০তম বোর্ড সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক গোলাম দস্তগীর গাজী, সাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ, মো. বেলাল হোসেন, মো. সিরাজুল ইসলাম ভরসা, মো. ইসমাইল হোসেন সিরাজী, রেদোয়ান-উল করিম আনসারী, মো. রফিকুল ইসলামসহ ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম উপস্থিত ছিলেন। বোর্ড সভায় ব্যাংকের কার্যক্রম-সংক্রান্ত বিশদ আলোচনা হয় এবং কার্যক্রম প্রসারে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি।