যমুনা ব্যাংকের শততম শাখা পীরগাছায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা ব্যাংকের ১০০তম শাখা সম্প্রতি রংপুরের পীরগাছার গুয়াবাড়িতে উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর-৪ আসনের সাবেক সাংসদ করিম উদ্দিন ভরসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ভরসা। বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রকৌশলী এ কে এম মুর্শারাফ হুসাইন, পরিচালক মো. বেলাল হোসেন, স্বতন্ত্র পরিচালক মো. রফিকুল ইসলাম, নারায়ণ চন্দ্র সাহা এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম। বিজ্ঞপ্তি।