যমুনা ব্যাংকের সম্পদ-ব্যবস্থাপনা প্রতিষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পদ-ব্যবস্থাপনা (অ্যাসেট ম্যানেজমেন্ট) প্রতিষ্ঠান গঠন করবে যমুনা ব্যাংক লিমিটেড। ব্যাংকটির পরিচালনা পর্ষদ এ-সংক্রান্ত একটি প্রস্তাব ইতিমধ্যে অনুমোদনও করেছে। আজ বৃহস্পতিবার ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির নাম হতে যাচ্ছে যমুনা ব্যাক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদে বলা হয়, যমুনা ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন হবে ২০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে পাঁচ কোটি টাকা।নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদনসাপেক্ষে এ প্রতিষ্ঠানটি গঠন করা হবে বলে ডিএসই থেকে প্রকাশিত ওই সংবাদে জানানো হয়।