যমুনা ব্যাংকের ১৫ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকি সেবার ১৫ বছরে পদার্পণ উদ্যাপন করেছে যমুনা ব্যাংক। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে কোরআন খতম ও এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কাটেন ব্যাংকের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ভরসা, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, যমুনা ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান শাহীন মাহমুদ, অডিট কমিটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পরিচালক মো. আতিকুর রহমান, তাসমীন মাহমুদ, স্বতন্ত্র পরিচালক নারায়ণ চন্দ্র সাহা, ভারপ্রাপ্ত সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।