যমুনা ব্যাংকের ১৫তম বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা ব্যাংক লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি রাজধানীর রমনায় পুলিশ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ২০১৫ সালের জন্য ১৯ দশমিক ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গাজী গোলাম মূর্তজা। উপস্থিত ছিলেন পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এ কে এম মুশাররাফ হুসাইন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) এম এ রউফ। বিজ্ঞপ্তি।