প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমুনা ব্যাংক লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ঢাকার পুলিশ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন সিরাজী। উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, পরিচালক এ কে এম মোশার্রাফ হোসাইন, মো. আতিকুর রহমান, কানুতোষ মজুমদার, শাহীন মাহমুদ, তাসমিন মাহমুদ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ২০১৬ সালের জন্য ২০ দশমিক ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি