যমুনা সার কারখানা উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা নির্ধারিত সময়ের দুই মাস আগেই উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করেছে।
চলতি ২০১২-১৩ অর্থবছরে এই কারখানার মোট সার উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে তিন লাখ ৮০ হাজার মেট্রিক টন। বছর শেষ হওয়ার দুই মাস আগেই কারখানাটি এ লক্ষ্যমাত্রা অর্জন করেছে বলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ইখলাছ উদ্দীন নিশ্চিত করেন।