যমুনা সার কারখানার এমডিকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের (জেএফসিএল) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অচিন্ত্য কুমার দেবকে প্রত্যাহার করা হয়েছে।জেএফসিএল সূত্রে জানা গেছে, অচিন্ত্য কুমার দেবকে গত মঙ্গলবার তাৎক্ষণিক প্রত্যাহার করে ঢাকায় বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) কারিগরি ও প্রকৌশল বিভাগের পরিচালক হিসেবে সংযুক্ত করা হয়েছে। কারখানার উৎপাদন মহাব্যবস্থাপক জাহিদুল বারী গতকাল ভারপ্রাপ্ত এমডি (চলতি দায়িত্বে) হিসেবে দায়িত্ব নিয়েছেন।