যমুনা সার কারখানার শ্রমিক-কর্মচারীদের মজুরি কমিশনের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের (জেএফসিএল) শ্রমিক-কর্মচারী ইউনিয়ন মজুরি কমিশন বাস্তবায়নের দাবি জানিয়েছে।ইউনিয়ন দাবি আদায়ের লক্ষ্যে গতকাল বুধবার সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল করে এবং এ দুই ঘণ্টায় সার পরিবহন বন্ধ থাকে।এরপর এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সহসভাপতি ফারুক হোসেন, রাশেদুল হক, সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, হাফিজুর রহমান প্রমুখ।কারখানার ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য কুমার দেব প্রথম আলোকে জানান, সকালে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভের সময় দুই ঘণ্টা সার সরবরাহ বন্ধ ছিল।