যমুনা সার কারখানায় আবার উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় আবার উৎপাদন বন্ধ হয়ে গেছে। গ্যাস-সংকটের কারণে গতকাল শনিবার দুপুরে কারখানার সার উৎপাদন বন্ধ হয়েছে।কারখানা সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ ইরি-বোরো মৌসুমে বিদ্যুৎ সরবরাহ সচল রাখার স্বার্থে সরকারি নির্দেশে এ কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। একটানা ১৭০ দিন উৎপাদন বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর উৎপাদন শুরু হয়। আরও জানা গেছে, কারখানায় প্রতিদিন এক হাজার ৭০০ টন সার উৎপাদন হওয়ার কথা থাকলেও গ্যাস-সংকটের কারণে তা ৮০০ টনের বেশি উৎপাদন করা সম্ভব হচ্ছিল না। জেএফসিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অচিন্ত্য কুমার দেব প্রথম আলোকে জানান, ১২ দিন ইউরিয়া সার উৎপাদন হওয়ার পর আবার গ্যাস-সংকটের কারণে এ কারখানায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়।