যমুনা সার কারখানায় আবার উৎপাদন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) গ্যাস সরবরাহ সচল হওয়ায় গতকাল সোমবার ভোরে আবার সেখানে উৎপাদন শুরু হয়েছে।কোম্পানি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে কারখানায় গ্যাস সরবরাহ ও গ্যাসের কমপ্রেশার কমে যাওয়ায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়। চার দিন বন্ধ থাকার পর গতকাল সোমবার ভোরে গ্যাস সরবরাহ সচল হওয়ায় ও গ্যাসের কমপ্রেশার বাড়ায় সার উৎপাদন শুরু হয়েছে।কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. আহসানুজ্জামান প্রথম আলোকে জানান, গ্যাস সরবরাহ সচল হওয়ায় ও গ্যাসের কমপ্রেশার বাড়ায় ফের কারখানায় সার উৎপাদন শুরু করা হয়েছে।তিনি আরও জানান, গ্যাসের কমপ্রেশার আরও বাড়ানো না হলে কারখানায় যেকোনো সময় সার উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে।