যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) গ্যাস সরবরাহ না থাকায় গত শনিবার অনির্দিষ্ট সময়ের জন্য সার উৎপাদন বন্ধ করা হয়েছে।জেএফসিএলের ভারপ্রাপ্ত এমডি অচিন্ত্য কুমার দেব রোববার প্রথম আলোকে জানান, গ্যাস সরবরাহের স্বল্পতার কারণে ও সরকারি নির্দেশে সার উৎপাদন বন্ধ রাখা হয়েছে।