যমুনা সার কারখানায় কর্মবিরতি, দুই ঘণ্টা সার পরিবহন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের (জেএফসিএল) শ্রমিক-কর্মচারী ইউনিয়ন মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে। এতে কারখানাটি থেকে দুই ঘণ্টা সার পরিবহন বন্ধ ছিল।শ্রমিক-কর্মচারী ইউনিয়ন জেএফসিএলের প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি পালন শেষে সেখানে সভা করে। এতে বক্তব্য দেন ইউনিয়নের সহসভাপতি রাশেদুল হক, ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা শহিদুর রহমান প্রমুখ।সভায় বলা হয়, ২০০৯ সালের ১ জুলাই থেকে মজুরি কমিশন বাস্তবায়ন করে প্রত্যেক শ্রমিকের মূল মজুরির সঙ্গে ২০% মহার্ঘ ভাতা দিতে হবে। শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, জাতীয় মজুরি কমিশনের সুপারিশকৃত মজুরি বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হবে।এ ব্যাপারে জেএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য কুমার দেব প্রথম আলোকে জানান, শ্রমিক-কর্মচারীরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করায় ওই সময়ে সার পরিবহন বন্ধ ছিল।