যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বাড়ানোর দাবি
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা নাগরিক কমিটি স্থানীয় যমুনা সার কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছে। কারখানাটিতে গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় উৎপাদন অর্ধেকের নিচে নেমে আসার পরিস্থিতিতে নাগরিক কমিটি গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায়।সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির সভাপতি গাজীয়ার রহমান বলেন, ‘যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বাড়িয়ে উৎপাদন ত্বরান্বিত করা না হলে আন্দোলনের ডাক দেওয়া হবে।’তারাকান্দি ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তারাকান্দি ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি আবুল হোসেন, নাগরিক কমিটির সাবেক সভাপতি আবুল হোসেন সরকার, আবদুস সাত্তার, মুক্তিযোদ্ধা আবদুল হক প্রমুখ।সংবাদ সম্মেলনে বলা হয়, এই কারখানায় দৈনিক এক হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদন হওয়ার কথা থাকলেও গ্যাস সংকটের কারণে তা কমে প্রায় ৮০০ মেট্রিক টনে নেমে এসেছে। উিৎপাদনের জন্য গ্যাসের যে পরিমাণ চাপ থাকা প্রয়োজন এখন এর অর্ধেকের মতো আছে।