যমুনা সার কারখানায় তিন মাস আগেই লক্ষ্যমাত্রা অর্জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) অর্থবছর শেষ হওয়ার তিন মাস আগেই উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। জানা গেছে, বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) চলতি ২০১১-১২ অর্থবছরে জেএফসিএলকে দুই লাখ ৩৫ হাজার মেট্রিক টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল। যা গত রোববার রাতে পূরণ হয়।জেএফসিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য কুমার দেব জানান, অর্থবছর শেষ হওয়ার তিন মাস আগেই জেএফসিএল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে।