যমুনা সার কারখানায় পাঁচ দিন ধরে উৎপাদন বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের (জেএফসিএল) ইউরিয়া প্ল্যান্টে ছিদ্র ও অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চার দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে।জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা সাতটায় জেএফসিএলের ইউরিয়া প্ল্যান্টে ছিদ্র ও অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় কারখানাটিতে সার উৎপাদন বন্ধ হয়ে যায়।যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য কুমার দেব অবশ্য প্রথম আলোকে জানান, তিন-চার দিনের মধ্যে যান্ত্রিক ত্রুটি মেরামত করে উৎপাদনে যাওয়ার সম্ভাবনা রয়েছে।