যমুনা সার কারখানায় ১৭ দিন পর আবার উৎপাদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) ১৭ দিন বন্ধ থাকার পর আবার উৎপাদন শুরু হয়েছে।জেএফসিএল সূত্রে জানা গেছে, টানা তিন মাস এই কারখানায় উৎপাদনের পর যান্ত্রিক ত্রুটির কারণে চীনা বিশেষজ্ঞদের পরামর্শে ১৪ মে ভোরে উৎপাদন বন্ধ করা হয়। ত্রুটি মেরামত শেষে গত বুধবার রাত থেকে আবার উৎপাদন শুরু হয়েছে।জেএফসিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য কুমার দেব প্রথম আলোকে জানান, ১৭ দিন বন্ধ থাকার পর গত বুধবার রাতে আবার উৎপাদন শুরু হয়েছে।চলতি ২০১১-১২ অর্থবছরে (বন্ধ হওয়ার দিন পর্যন্ত) জেএফসিএলে সার উৎপাদন হয়েছিল ২ লাখ ৯৮ হাজার ৬ মেট্রিক টন। নিজস্ব গুদামে জায়গা না থাকায় খোলা জায়গায় উদ্বৃত্ত সার রাখা হয়েছে।