যমুনা সার কারখানায় ৪৩ দিন ধরে উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সারিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) গ্যাস-সংকটের কারণে ৪৩ দিন ধরে সার উৎপাদন বন্ধ রয়েছে।শিল্প মন্ত্রণালয় থেকে গ্যাসের সরবরাহ সচল করতে বলার পর ১৪ দিন অতিবাহিত হলেও এখনো এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে জেএফসিএল এক দিন বন্ধ থাকলে দেড় কোটি টাকার লোকসান গুনতে হয় বলে এর কর্মকর্তারা জানান।জানা গেছে, চলতি ইরি-বোরো মৌসুমে বিদ্যুৎ সরবরাহ সচল রাখার জন্য সরকারি নির্দেশে গত ২৬ মার্চ ভোর থেকে এই কারখানায় গ্যাসের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এ কারণে কারখানাটিতে সার উৎপাদন বন্ধ হয়ে যায়।জেএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য কুমার দেব গত রোববার প্রথম আলোকে জানান, শিল্প মন্ত্রণালয় থেকে গত ২৬ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়কে গ্যাস সরবরাহ সচল করতে বলা হলেও এখনো তা করা হচ্ছে না।টানা ৪৩ দিন বন্ধ থাকায় এই কারখানায় চলতি ২০১০-২০১১ অর্থবছরে সার উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা জোরালো হয়ে উঠেছে।যমুনা সার কারখানা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি আবুল হোসেন জানান, এই কারখানা চালু থাকলে প্রতিদিন ২০০ ট্রাক চলাচল করে থাকে। কিন্তু কারখানা ৪৩ দিন বন্ধ থাকায় এসব ট্রাকের চালক ও হেলপাররা অনেকটা কর্মহীন হয়ে বেকায়দায় আছেন।ট্রাকচালক সোহরাব আলী, দুলাল মিয়া ও সুলতান মিয়া জানান, কারখানা বন্ধ থাকায় তাঁরা বেকার হয়ে পড়েছেন। এ কারণে তাঁদের এখন পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।