প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর ট্রাফিক পুলিশ মাঠে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত মাসব্যাপী হস্ত ও কুটির শিল্পমেলা শেষ দিকে এসে জমে উঠেছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন অংশগ্রহণকারী ব্যবসায়ীরা। মেলায় স্কুল-কলেজের পোশাক পরিহিত ছাত্রছাত্রীরা বিনামূল্যে প্রবেশ করতে পারেন। ফলে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত অনেক শিক্ষার্থীর সমাগম ঘটছে মেলায়। আর সন্ধ্যার দিকে মেলা প্রাঙ্গণ মুখর হয়ে উঠে সাধারণ দর্শনার্থীর পদচারণায়। ক্রেতা-বিক্রেতারা জানান, বাজারের চেয়ে মেলায় পণ্যের দাম তুলনামূলক কম হওয়ায় বেচাকেনা ভালো হচ্ছে।
বাসস