যশোর চেম্বার ১২ জন উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ১২ জন সেরা উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে।সম্মাননা পাওয়া উদ্যোক্তারা হলেন: আকিজ গ্রুপের শেখ আকিজ উদ্দীন (মরণোত্তর), আহাদ জুট মিলস লিমিটেডের এস এম আহাদ, ঢাকার কনকর্ড গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান এস এম কামাল উদ্দীন, তালুকদার গ্রুপের নুরুল ইসলাম তালুকদার, মোফা ফিশ প্রসেসিং (প্রাইভেট) লিমিটেডের আব্বাস আলী বিশ্বাস, শামীম মেটাল ইন্ডাস্ট্রি লিমিটেডের আকবর আলী, এমইউসি ফুড লিমিটেডের সুবোল চন্দ্র দাস, কুইন্স হাসপিটাল (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর, ল্যাবস্ক্যান মেডিকেল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনিন্দ্য ইসলাম, রূপালী ফিশ হ্যাচারির শেখ মহসীন আলী (মরণোত্তর), ফুলচাষি শের আলী সরদার এবং হস্তশিল্প প্রতিষ্ঠান ধারা স্টিচের লিপিকা দাসগুপ্ত।স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের গত শনিবার সম্মাননা পাওয়া ব্যক্তিদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ শেখ আফিল উদ্দীন, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ প্রমুখ। এতে আরও উপস্থিত ছিলেন সাংসদ খালেদুর রহমান।