যশোরে চলছে নারী উদ্যোক্তা মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা চলছে। জাতীয় মহিলা সংস্থা আয়োজিত এ মেলায় ৩৫টি স্টলে হাতের তৈরি বিভিন্ন পোশাক প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা মমতাজ বেগম গত রোববার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা পারভিন, প্রকল্প পরিচালক আনোয়ারা বেগম ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান লাইজু জামান।
বাসস