যশোরে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরে সম্প্রতি ঢাকা ব্যাংক লিমিটেডের একটি শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ প্রধান অতিথি হিসেবে এটির উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের মার্কেটিং বিভাগের প্রধান আজাদ শামসী, অপারেশনস বিভাগের প্রধান মো. ফখরুল ইসলাম এবং শাখাটির ব্যবস্থাপকসহ বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।