যাঁদের চোখে যেমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২-১৩ অর্থবছরের বাজেট গতকালই জাতীয় সংসদে পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রথম আলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কয়েকজন অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী-উদ্যোক্তার কাছে জানতে চাওয়া হয়েছিল, বাজেট কেমন হলো? এ জন্য তাঁদের কাছে সুনির্দিষ্ট ছয়টি প্রশ্ন করা হয়েছিল। এখানে সেসব প্রশ্নের উত্তর তুলে ধরা হলো।যে প্রশ্নগুলো করা হয়েছিল১. বাজেটের সবচেয়ে ভালো দিকগুলো কী কী?২. বাজেটের সবচেয়ে দুর্বল দিকগুলো কী কী?৩. বাজেটে আপনার জন্য কী আছে?৪. বাজেটে কে বা কারা সবচেয়ে খুশি হবেন?৫. কে বা কারা সবচেয়ে অখুশি হবেন?৬. ১০-এর মধ্যে আপনি কত নম্বর দেবেন?তৌফিক আহমেদ চৌধুরীসাধারণ সম্পাদক, বাংলাদেশ অর্থনীতি সমিতিএ বাজেটকে ১০ নম্বরের মধ্যে ৬.৫ নম্বর দিয়েছেন১. বাজেটের আগে বেশ জোর প্রচারণা ছিল যে নির্বাচনী বাজেট হতে যাচ্ছে। এ নিয়ে আগাম সমালোচনাও হয়েছে। তবে বাজেট দেখার পর এটা স্পষ্ট যে সে রকম কিছু এ বাজেটে নেই। আর গত তিন বছরে কী করতে পারা গেছে আর কী করতে পারা যায়নি, তার একটি বিবরণী অর্থমন্ত্রী দিয়েছেন। এটা খুব ভালো হয়েছে।২. আসলে গত অর্থবছরের চ্যালেঞ্জগুলোই এ বাজেটে রয়ে গেছে গেছে। এটাই এ বাজেটের দুর্বলতা। কীভাবে এডিপি বাস্তবায়িত হবে, বিদেশি সাহায্য ব্যবহার হবে তার কোনো নির্দেশনা নেই। মূল্যস্ফীতি কীভাবে মোকাবিলা করা হবে, সেটাও বলা হয়নি। বর্তমান বাস্তবতায় সাড়ে ৭ শতাংশে মূল্যস্ফীতির হার আটকে রাখা খুব কঠিন হবে।৩. ঘাটতি অর্থায়নের জন্য সরকারকে বন্ড বাজার উন্নয়নের দিকে মনোযোগী হতে হবে, যা আমরা অনেক দিন ধরে বলে আসছি। এ বিষয়ে আমরা অর্থনীতি সমিতি থেকে আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়ায় বিস্তারিত বলার চেষ্টা করব।৪. সুনির্দিষ্টভাবে এটা বলা একটু কঠিন মনে হচ্ছে। তবে গরিবেরা অতটা অখুশি হবে না, এটা বলতে পারি।৫. গাড়ির দাম বাড়তে পারে। আরও কিছু পদক্ষেপ আছে। তাতে ধনীরা একটু অখুশি হবে।ফজলুল হকসভাপতি, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনএ বাজেটকে ১০ নম্বরের মধ্যে ৭ নম্বর দিয়েছেন১. বাজেট বক্তৃতায় অর্থনৈতিক সমস্যাগুলোর স্বীকারোক্তি এবং স্বচ্ছতার চেষ্টা নিঃসন্দেহে একটি ভালো দিক। আমি বলব, শক্তিশালী দিক। এর পাশাপাশি পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ ঘোষণাকেও স্বাগত জানাতে হয়। সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচির পরিধি বাড়ানো হয়েছে। এটাও ভালো দিক।২. দুর্বলতার কথা যদি বলি, তাহলে বলতে হয়, ঘাটতি অর্থায়নে ব্যাংকঋণ-নির্ভরতা। এটা নিয়ে চলতি অর্থবছরই আমরা ভুগেছি। এখন তারল্য-সংকট চলছে, মূল্যস্ফীতির চাপ বাড়ছে। এই অবস্থায় সরকার ব্যাংক থেকে বেশি করে ঋণ নিলে বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। অর্থমন্ত্রী তো সুদের হার বাড়ানোর আভাস দিয়েছেন। রপ্তানিকারকদের উৎসে কর দ্বিগুণ করাও ঠিক হয়নি। এটি আত্মঘাতী হবে। ৩. দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা অপ্রতুল। কর্মসংস্থান সৃষ্টিতে নজরটি যথেষ্ট নয়।৪. সামাজিক নিরাপত্তাবেষ্টনীর সুবিধাভোগীরা হয়তো কিছুটা খুশি হবেন।৫. রপ্তানিকারকেরা হতাশ হবেন। শিক্ষিত যুবক শ্রেণীর জন্য খুশি হওয়ার সুযোগও কম। কেননা, শিল্পায়নের সুযোগ না বাড়লে কর্মসংস্থান বাড়বে না।সৈয়দ নাসিম মঞ্জুরব্যবস্থাপনা পরিচালক, এপেক্স এডেলকিএ বাজেটকে ১০ নম্বরের মধ্যে ৭ নম্বর দিয়েছেন১. বাজেটে শ্রমঘন দেশীয় শিল্পের বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এটি খুবই ভালো দিক। পাশাপাশি মূল্য সংযোজন কর বা মূসক আইন সংশোধনের প্রয়োজনীয়তার কথা বলেছেন অর্থমন্ত্রী। আমি মনে করি, এটিও একটি সময়োপযোগী পদক্ষেপ বা উদ্যোগ। সে সঙ্গে সম্ভাবনাময় বা উদীয়মান রপ্তানি খাতকে উৎসাহিত করা হয়েছে। জোর দেওয়া হয়েছে কারিগরি শিক্ষা ও দক্ষতা বাড়ানোর প্রতিও। ২. ঘোষিত বাজেটে রপ্তানি পণ্যের উৎসে করের হার এক লাফে দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। এই মুহূর্তে এটি মোটেই যৌক্তিক হয়নি। কারণ, বিশ্বমন্দার কারণে এমনিতেই আমাদের রপ্তানি খাতকে টিকে থাকার প্রতিযোগিতা করতে হচ্ছে। আমি মনে করি, বর্ধিত উৎসে করহার বহাল রাখা হলে তাতে রপ্তানি বাধাগ্রস্ত হবে।৩. ব্যবসায়ী ও সাধারণ মানুষ হিসেবে আমরা প্রতিনিয়ত যে সমস্যার মুখোমুখি হচ্ছি, অর্থমন্ত্রী সেই সমস্যার কথা নিজেও স্বীকার করেছেন। আশা করছি, এখন সমস্যা সমাধানে সরকার যথেষ্ট মনোযোগী হবে। যদিও এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। ৪. এবারের বাজেটে নারী এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের জন্য নানা পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। এমনকি নারী উদ্যোক্তাদের জন্য আলাদা তহবিল রাখা হয়েছে। তাই স্বাভাবিকভাবে নারী এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তারা সবচেয়ে বেশি খুশি হবেন।৫. হঠাৎ করে রপ্তানি পণ্যের উৎসে করহার প্রায় দ্বিগুণ করে ফেলায় স্বাভাবিকভাবেই রপ্তানিকারকেরা এতে অখুশি হবেন। কারণ, এই করহার রপ্তানিকারকদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে।আল মারুফ খানসভাপতি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জএ বাজেটকে ১০ নম্বরের মধ্যে ৭.৫ নম্বর দিয়েছেন১. সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক ব্যবস্থাপনা ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রতি ঘোষিত বাজেটে বিশেষ নজর দেওয়া হয়েছে। এটি খুবই ভালো দিক। আমি মনে করি, এতে করে সরকারের বাজেট বাস্তবায়ন সহজতর হবে।২. নতুন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি তা কমিয়ে আনার কথাও বলা হয়েছে। শুধু খাদ্যপণ্যনির্ভর মূল্যস্ফীতিকে বিবেচনায় নিয়ে এটি ঠিক করা হয়েছে। পাশাপাশি জ্বালানি ও বিদ্যুতের দাম সমন্বয়ের কথা বলা হয়েছে। তাই কীভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে, সেটি অস্পষ্ট মনে হয়েছে আমার কাছে। এটি আমার কাছে দুর্বল দিক মনে হয়েছে। ৩. শেয়ারবাজারের স্থিতিশীলতার জন্য আমরা বেশ কিছু নতুন সুপারিশ করেছিলাম। সে সঙ্গে বিদ্যমান সুবিধাগুলো বহাল রাখারও প্রস্তাব ছিল আমাদের। নতুন বাজেটে আমাদের সেসব প্রস্তাব বিবেচনায় নেওয়া হয়েছে। শেয়ারবাজারের সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তি হিসেবে এটি আমার জন্য আনন্দের। তবে লভ্যাংশ আয়ের করমুক্ত সুবিধার বিষয়টি পাঁচ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার করার বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি।৪. ঘোষিত বাজেটে কর্মসংস্থানের প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। তাই বেকার যুবকেরা বেশি খুশি হবেন। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যাঁরা সরাসরি জড়িত, তাঁরাও এতে খুশি হবেন বলে আমি মনে করি। ৫. প্রস্তাবিত বাজেটের কারণে সবচেয়ে বেশি অখুশি হবেন যাঁরা, তাঁরা হলেন নিম্নবিত্ত ও সীমিত আয়ের সাধারণ মানুষ। কারণ, জ্বালানি-বিদ্যুতের দাম সমন্বয়ের কারণে তাদের জীবনযাত্রার খরচ অনেক বেড়ে যাবে। নাজনীন আহমেদগবেষক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানএ বাজেটকে ১০ নম্বরের মধ্যে ৭ নম্বর দিয়েছেন১. জ্বালানি-সমস্যার বিষয়টি বাজেটে স্বীকার করা হয়েছে। অর্থমন্ত্রী এও স্বীকার করেছেন যে সরকারের সিদ্ধান্তগত কিছু ত্রুটিতে দেশের জ্বালানি ও বিদ্যুৎ-সমস্যা বেড়েছে। যেহেতু তিনি স্বীকার করেছেন, সেহেতু এদিকে এখন বেশি মনোযোগ আসবে বলে প্রত্যাশা করি। আর বিদ্যুৎ-সমস্যা সমাধানই এখন আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার।২. উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের দুর্বলতা রয়ে গেছে। এ বিষয়ে কোনো দিকনির্দেশনা নেই। নেই স্থায়ী কোনো কাঠামো উন্নয়নের নির্দেশনাও।৩. শিক্ষা খাত ও কারিগরি শিক্ষায় বরাদ্দ বাড়ানো হয়েছে, যা ইতিবাচক। ভবিষ্যতে নতুন প্রজন্মের শিক্ষা-প্রশিক্ষণের চাহিদা মেটাতে এখন থেকেই এই চেষ্টা আমার ও আমার মতো মানুষের জন্য ভালো প্রাপ্তি বলে মনে করি।৪. মোটামুটিভাবে শিল্পপতিরাই খুশি হবেন। তাঁদের ওপর সেভাবে নতুন কোনো কর চাপেনি।৫. নিম্ন আয়ের মানুষের খুশি হওয়ার কোনো সুযোগ নেই।কে এম ইকবাল হোসেনসাধারণ সম্পাদক, বিপিজিএমইএএ বাজেটকে ১০ নম্বরের মধ্যে ৭ নম্বর দিয়েছেন১. নতুন তেমন কিছু নেই। গতবারের প্রস্তাবই একটু এদিক-সেদিক করা হয়েছে। তার পরও বাজেট প্রস্তাবনায় আগামী অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের কথা বলা হয়েছে। এটি ইতিবাচক মনে হলেও বর্তমানের বিদ্যুৎ-সংকট ও অনুন্নত যোগাযোগব্যবস্থা তা বাস্তবায়নে বড় বাধা।২. প্লাস্টিকশিল্পের জন্য বাজেটে তেমন কিছুই নেই। ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) ইস্যু করার দায়িত্ব সমিতির কাছে হস্তান্তর, মোল্ডের ক্ষেত্রে ইনভয়েস ভ্যালুর ওপর শুল্কায়নসহ বিভিন্ন দাবির বিষয়ে বাজেটে কিছু নেই।৩. বাজেটে স্থানীয় শিল্প বিকাশে বেশ কিছু প্রণোদনা দেওয়া হয়েছে। এতে দেশীয় শিল্পদ্যোক্তারা খুশি হবেন। তবে বিদ্যুৎ-সংকেটর কারণে উৎপাদন বাড়াতে না পারলে এই খুশি হওয়া দীর্ঘস্থায়ী হবে না।৪. বিলাসপণ্য আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে বিলাসপণ্য ব্যবহারকারীরা একটু অখুশি হবেন।সঙ্গীতা আহমেদসভানেত্রী, বাংলাদেশ উইমেন চেম্বারএ বাজেটকে ১০ নম্বরের মধ্যে ৭ নম্বর দিয়েছেন১. এবারের প্রস্তাবিত বাজেটে নতুনত্ব তেমন নেই। আগে যা ছিল তাই। অনেকটা রক্ষণশীল মনে হয়েছে। তার পরও বাজেটে বিদ্যুৎ উৎপাদনের বিশাল রূপরেখা, নতুন প্রকল্পের চেয়ে বর্তমানে চালু উন্নয়ন অবকাঠামো বাস্তবায়নেই বেশি জোর দেওয়া এবং আগামী অর্থবছর মূল্যস্ফীতি কমার সম্ভাবনাকে খুবই ইতিবাচক মনে হয়েছে। যদিও এর কতটুকু বাস্তবায়িত হবে তা জানি না।২. গত বছরের মতো এবারও বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটি একটি মাইলফলক। নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে এই অর্থ সুষ্ঠুভাবে ব্যয়ের জন্য অর্থমন্ত্রীকে প্রস্তাব দেওয়া হয়েছে।৩. পুরো বাজেট প্রস্তাবটি আরও ভালোভাবে না পড়ে ‘কারা খুশি বা অখুশি হবেন’ সে বিষয়ে মন্তব্য করতে চাই না।