যাত্রা শুরু হলো দ্য করপোরেট নেটওয়ার্কের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য করপোরেট নেটওয়ার্কের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সংগৃহীত
দ্য করপোরেট নেটওয়ার্কের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সংগৃহীত

দ্য করপোরেট নেটওয়ার্কের উদ্বোধন করা হয়েছে। ১৭ আগস্ট রাজধানী ঢাকায় হোটেল প্ল্যাটিনাম সুইটসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং করপোরেট কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।
দ্য করপোরেট নেটওয়ার্কের উদ্দেশ্য ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে করপোরেটদের একে ওপরকে প্রযুক্তির মাধ্যমে সম্পৃক্ত করা।
দ্য করপোরেট নেটওয়ার্ক লিমিটেড বাংলাদেশে সর্ব প্রথম প্রফেশনাল সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম শিগগির উদ্বোধন করতে যাচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত জানতে কোম্পানির ওয়েবসাইট www.thecorporatenetwork.org ভিজিট করুন |