যাত্রী ও পণ্য ভাড়া বাড়েনি এবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা বা ইউপিএ সরকারের শেষ রেলওয়ে বাজেটে যাত্রীভাড়া ও পণ্য পরিবহনের মাশুল বাড়ানো হয়নি।
আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এ বাজেটে যাত্রী ও পণ্য পরিবহনের ভাড়া বাড়ানো হয়নি।
কেন্দ্রীয় রেলমন্ত্রী মল্লিকার্জুন খারগে গত বুধবার ভারতীয় সংসদ লোকসভায় এই বাজেট পেশ করেন। এতে সারা দেশে ৭৩টি নতুন এসি ও এক্সপ্রেস ট্রেন চালুর প্রস্তাব রয়েছে। এ ছাড়া এবার ভারতের রেল-মানচিত্রে যোগ হচ্ছে মেঘালয় রাজ্যের নাম। আর পশ্চিমবঙ্গ রাজ্য পাচ্ছে নতুন ১২টি এক্সপ্রেস ও মেইল ট্রেন। এর মধ্যে পাঁচটি এক্সপ্রেস, পাঁচটি এসি, একটি মেইল ট্রেন ও একটি দূরপাল্লার এমইউ ট্রেন।