যাত্রীদের জন্য ইতিহাদ এয়ারওয়েজের তিনটি প্রণোদনা ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ যাত্রীদের জন্য ‘বিজনেসকানেক্ট’ শীর্ষক কর্মসূচির আওতায় নতুন তিনটি প্রণোদনা ঘোষণা করেছে।‘বিজনেসকানেক্ট’ হচ্ছে ইতিহাদ এয়ারের একটি ফ্রি মাইলেজ আর্নিং প্রোগ্রাম। যেসব কোম্পানির ২-৫০ জন পর্যন্ত প্রতিনিধি ব্যবসায়িক কাজে সচরাচর ভ্রমণ করে থাকেন, কিন্তু কোনো বিমান সংস্থার সঙ্গে কোনো করপোরেট চুক্তি নেই তাদেরকেই এ সুবিধা দেয় ইতিহাদ এয়ারওয়েজ।প্রণোদনা তিনটি হচ্ছে: প্রত্যেক যাত্রী প্রতিবার বিজনেসকানেক্ট আ্যাাকাউন্টের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দুই লাখ ইতিহাদ গেস্ট মাইলস, নতুন বিজনেসকানেক্ট যুক্ত প্রত্যেক ভ্রমণকারী এক হাজার ইতিহাদ গেস্ট মাইলস এবং প্রিমিয়াম কেবিনের বুকিং প্রদানকারীরা তিন গুণ মাইলস জেতার সুযোগ পাবেন।ইতিহাদ এয়ারওয়েজের সব বিমান টিকিটেই গেস্ট মাইলসের সুবিধা পাওয়া যাবে। প্যাকেজটির আওতায় গ্রাহকদের জন্য বিনা মূল্যে উড্ডয়নের সুযোগ পাওয়ার পাশাপাশি ইতিহাদ গেস্ট রিওয়ার্ড শপ থেকে নানা রকমের পণ্য বা উপহার রয়েছে।‘বিজনেসকানেক্ট’ আ্যাাকাউন্ট বিনা মূল্যে খোলা যায়। বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইট থেকে www.etihadbusinessconnect.com। বিজ্ঞপ্তি।