যাত্রীদের জন্য নতুন সুবিধা ঘোষণা করল ইতিহাদ এয়ারওয়েজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাদ এয়ারওয়েজ যাত্রীদের জন্য নতুন অফার দিয়েছে। এর আওতায় যাত্রীরা বিমান সংস্থাটির কোরাল ইকোনমি ক্লাসে ৬০ শতাংশ ও পার্ল বিজনেস ক্লাসে ৭০ শতাংশ অর্থ সাশ্রয়ের সুযোগ পাবেন।অফারটি ২০টির বেশি গন্তব্যের জন্য প্রযোজ্য হবে। এসব গন্তব্যের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: নিউইয়র্ক, লন্ডন, ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ, জেনেভা, ব্রাসেলস, ম্যানচেস্টার, মিলান, এথেন্স, ইস্তাম্বুল, জেদ্দা, দাম্মাম, রিয়াদ, কুয়েত, আম্মান, কায়রো, ত্রিপোলি, লাওস, জোহানেসবার্গ ও নাইরোবি। ইতিহাদ এয়ারওয়েজ বর্তমানে ঢাকা ও আবুধাবিপথে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে। বিজ্ঞপ্তি।