যাত্রীসেবার উন্নয়নে ১০০ কোটি ডলার ব্যয় করবে ইতিহাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাদ এয়ারওয়েজ যাত্রীসেবার মানোন্নয়নে ১০০ কোটি মার্কিন ডলারের পরিকল্পনা হাতে নিয়েছে। এ ব্যাপারে ‘সেইবারে এয়ার সলিউশন্সের’ সঙ্গে ১০ বছর মেয়াদি একটি চুক্তি করা হয়েছে।চুক্তি অনুযায়ী ইতিহাদ এয়ারকে সমন্বিত প্রযুক্তিগত সমাধান দেবে সেইবারে এয়ার সলিউশন্স। এর ফলে এই বিমান সংস্থার প্যাসেঞ্জার সেলস, ওয়েবসাইট ও চেক ইন সিস্টেমে বড় ধরনের উত্তরণ ঘটবে বলে আশা করা হচ্ছে।২৩ ফেব্রুয়ারি থেকে ইতিহাদ এয়ারওয়েজের এই কার্যক্রম শুরু হবে, যা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি।সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিভিত্তিক বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজের ইতিহাসে এই প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম (পিএসএস) বা যাত্রীসেবা ব্যবস্থা উন্নয়ন প্রকল্পটি হচ্ছে প্রযুক্তিগত উত্তরণে সবচেয়ে চ্যালেঞ্জিং এবং ব্যবসায়িক দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিজ্ঞপ্তি।