যুক্তরাজ্যে এক্সচেঞ্জ হাউস খুলেছে ব্র্যাক ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের বার্মিংহামে সম্প্রতি ব্র্যাক ব্যাংকের এক্সচেঞ্জ হাউস ‘ব্র্যাক সাজন’ যাত্রা শুরু করেছে। ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ এ. (রুমী) আলী বার্মিংহামে আনুষ্ঠানিকভাবে ব্র্যাক সাজন এক্সচেঞ্জ হাউসের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, কোম্পানি সচিব রেইস উদ্দীন আহ্মাদ, ক্যাশ ম্যানেজমেন্ট ও প্রবাসী ব্যাংকিংয়ের প্রধান খাঁজা শাহরিয়ার এবং ব্র্যাক সাজন-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম উপস্থিত ছিলেন। সাজন ওয়ার্ল্ডওয়াইড মানি ট্রান্সফার লিমিটেডের ৭৫ শতাংশ শেয়ার কিনে নিয়ে ব্র্যাক ব্যাংক ব্র্যাক সাজন এক্সচেঞ্জ কোম্পানি প্রতিষ্ঠা করেছে। বিজ্ঞপ্তি।