যুক্তরাজ্যে এমটিবি এক্সচেঞ্জের উদ্বোধন
যুক্তরাজ্যে সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) পূর্ণাঙ্গ মালিকানাধীন রেমিট্যান্স সাবসিডিয়ারি কোম্পানি এমটিবি এক্সচেঞ্জ (ইউকে) লিমিটেডের উদ্বোধন করা হয়েছে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী লন্ডনে ওয়াটারলিলি বিজনেস সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন।এমটিবির প্রতিষ্ঠাতা পরিচালক সাংসদ এম রহমতুল্লাহ, পরিচালক এম এ রউফ, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আল্লামা সিদ্দিকী, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ইকবাল আহমেদ ও বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন্সের প্রেসিডেন্ট বজলুর রশিদ, টাইগার ক্যাপিটাল পার্টনার্সের ম্যানেজিং পার্টনার ইফতি ইসলাম প্রমুখ গেস্ট অব অনার হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন।এ ছাড়া এমটিবির প্রতিষ্ঠাতা পরিচালক নিলুফার মঞ্জুর এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস এ খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, এমটিবি তার নিজস্ব উদ্ভাবিত বিচিত্রধর্মী নানামুখী পণ্য ও সেবা দেওয়ার মাধ্যমে একটি বৃহৎ বাংলাদেশি আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করতে চায়। বিজ্ঞপ্তি।