যুক্তরাজ্যে প্রাইম ব্যাংকের তিনটি এক্সচেঞ্জ হাউস উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ ও দ্রুততম সময়ে দেশে অর্থ পৌঁছে দেওয়ার নিশ্চয়তা প্রদানের মধ্য দিয়ে প্রাইম ব্যাংক লিমিটেড যুক্তরাজ্যে একযোগে চালু করল পিবিএল এক্সচেঞ্জ ইউকে লিমিটেড নামে তিনটি মানিট্রান্সফার কোম্পানি।এই এক্সচেঞ্জগুলো বাঙালি-অধ্যুষিত পূর্ব লন্ডনের ব্রিকলেনে, বার্মিংহামের কভেন্ট্রি রোডে এবং ম্যানচেস্টারের ওল্ডহামের রোড নর্থে অবস্থিত। ২ আগস্ট ব্রিকলেনের এক্সচেঞ্জটি আনুষ্ঠনিকভাবে উদ্বোধন করা হয়। ৩ আগস্ট উদ্বোধন করা হয় বার্মিংহামের অফিসটি আর ৪ আগস্ট উদ্বোধন করা হয় ম্যানচেস্টারে ওল্ডহাম অফিস। ব্রিকলেনে অফিসটি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন লন্ডন সফররত পিবিএল এক্সচেঞ্জ (ইউকে) লিমিটেড এবং প্রাইম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আজম জে চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এহসানুল হক, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ইকবাল আহমদ ওবিই, কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা এনাম আলী, বাংলাদেশ ক্যাটার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বজলুর রশীদ, পিবিএল এক্সচেঞ্জ ইউকের ব্যবস্থাপক এ বি এম কামরুল হুদা আজাদ ও ঢাকা থেকে আগত প্রাইম ব্যাংকের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।