যুক্তরাজ্যে মূল্যস্ফীতি আরেক দফা কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর জুলাই মাসে যুক্তরাজ্যে মূল্যস্ফীতির হার কমে হয়েছে ৩ দশমিক ১০ শতাংশ, যা জুন মাসে ছিল ৩ দশমিক ২০ শতাংশ। তারপরও মূল্যস্ফীতির হার ব্যাংক অব ইংল্যান্ডের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা দুই শতাংশের চেয়ে ওপরে রয়েছে।আর তাই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে এখন লিখিতভাবে রাজকোষের চ্যান্সেলরকে (চ্যান্সেলর অব দ্য এক্সচেকোয়ার) জানাতে হবে যে, কেন মূল্যস্ফীতির হার ব্যাংক অব ইংল্যান্ডের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রয়েছে। উল্লেখ্য, রাজকোষের চ্যান্সেলর মূলত অর্থনীতি ও রাজস্ববিষয়কমন্ত্রী। বিশ্লেষকেরা অবশ্য বলছেন, জুলাই মাসে পরিবহনব্যয় কমে যাওয়া এবং জ্বালানি ও পুরোনো গাড়ির দাম কমে যাওয়ার প্রভাবে মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে। পাশাপাশি কাপড়চোপড় ও পোশাকের দাম কমে যাওয়াও ভূমিকা রেখেছে।এসব পণ্যের দাম কমে যাওয়ায় খাদ্যের দাম বৃদ্ধির তেমন নেতিবাচক প্রভাব মূল্যস্ফীতির ওপর পড়েনি।আবার নিবিড় মূল্যস্ফীতির হার ৩ দশমিক ১০ শতাংশ থেকে কমে হয়েছে ২ দশমিক ৬০ শতাংশ। জ্বালানি ও খাদ্যের দাম বাদ দিয়ে নিবিড় মূল্যস্ফীতির হার হিসাব করা হয়ে থাকে। সূত্র: বিবিসি।