যুক্তরাজ্যের অর্থনীতি আশঙ্কার চেয়ে কম খারাপ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের অর্থনীতি চলতি ২০১২ সালের দ্বিতীয় প্রান্তিকে আশঙ্কার চেয়ে কম সংকুচিত হয়েছে। সরকারি উপাত্তে এমনটি দেখা গেছে।জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (ওএনএস) সদ্য প্রকাশিত এপ্রিল-জুন প্রান্তিকের উপাত্ত মতে, উল্লিখিত সময়ে যুক্তরাজ্যের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) শূন্য দশমিক ৪ শতাংশ সংকোচন ঘটেছে।আলোচ্য সময়ের ওপর দ্বিতীয় দফার প্রাক্কলনে দেশটির অর্থনীতি শূন্য দশমিক ৫ শতাংশ সংকুচিত হওয়ার আশঙ্কা করা হয়েছিল। প্রথম দফায় এই হার শূন্য দশমিক ৭ শতাংশে প্রাক্কলন করা হয়েছিল।গত এপ্রিল-জুন সময়ে যুক্তরাজ্যের নির্মাণ খাতের ৩ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এই হার অবশ্য প্রথমে ৫ দশমিক ২ শতাংশ ও পরে ৩ দশমিক ৯ শতাংশে প্রাক্কলন করা হয়েছিল। আলোচ্য সময়ে দেশটির উৎপাদন খাত সংকুচিত হয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ হারে, যা প্রথমে শূন্য দশমিক ৯ শতাংশে প্রাক্কলন করা হয়েছিল। সূত্র: বিবিসি।