যুক্তরাজ্যের অর্থনীতি এখনো পুনরুদ্ধারের চেয়ে অনেক দূরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের অর্থনীতি এখনো শক্তিশালী ও টেকসই পুনরুদ্ধারের চেয়ে অনেক দূরে রয়েছে বলে দেশটিকে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।আইএমএফের যুক্তরাজ্য মিশন এক বিবৃতিতে বলেছে, যুক্তরাজ্য সরকারকে অবকাঠামো খাতে ব্যয়ের ক্ষেত্রে কৃচ্ছ্রসাধনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় অনেক কঠোর কর্মসূচি নিতে হবে।এদিকে দেশটির চ্যান্সেলর বা অর্থমন্ত্রী জর্জ অসবর্ন বলেছেন, ‘যুক্তরাজ্য অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোকে এড়িয়ে চলবে না।তবে আইএমএফ স্বীকার করেছে, যুক্তরাজ্য তার কৃচ্ছ্রসাধন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিকভাবে বিশ্বাসযোগ্যতা অর্জনে সক্ষম হয়েছে।