যুক্তরাজ্যের বাণিজ্য ঘাটতি ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর জুন মাসে যুক্তরাজ্যের বাণিজ্য ঘাটতি ব্যাপকভাবে বেড়েছে, যা কি না ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ। অর্থাৎ ১৯৯৭ সালের পর দেশটিতে বাণিজ্য ঘাটতি সবচেয়ে খারাপ বলে প্রতীয়মান হয়েছে।জুন মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৪৩০ কোটি পাউন্ড, যা মে মাসে ছিল ২৭০ কোটি পাউন্ড। যুক্তরাজ্যের বাণিজ্য ঘাটতিতে পণ্য ও সেবা দুই-ই অন্তর্ভুক্ত রয়েছে। ইউরো অঞ্চল ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বহির্ভূত দেশগুলোতে যুক্তরাজ্যের রপ্তানি চার দশমিক ৬০ শতাংশ কমে যাওয়ার প্রভাব বাণিজ্য ঘাটতিতে পড়েছে বলে মনে করা হচ্ছে।শুধু অ-ইইউ দেশগুলোতে রপ্তানি ৯ দশমিক ৬০ শতাংশ কমে আয় হয়েছে এক হাজার ১৯০ কোটি পাউন্ড। এর ফলে অ-ইইউ দেশগুলোর সঙ্গে ঘাটতি দাঁড়িয়েছে ৫২০ কোটি পাউন্ড। সূত্র: বিবিসি।