প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের (বিএবি) প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ইউনাইটেড কিংডম অ্যাক্রিডিটেশন সার্ভিসের (ইউকেএএস) প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা চেয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
যুক্তরাজ্য সফররত শিল্পমন্ত্রী গতকাল বৃহস্পতিবার লন্ডনে ইউকেএএস কার্যালয় পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটির ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ সহায়তা চান। তিনি বলেন, বিএবি ইতিমধ্যে আন্তর্জাতিক অ্যাক্রিডিটেশন ফোরামের স্বীকৃতি অর্জনের পথে অনেক দূর এগিয়েছে। গত ৮ জানুয়ারি ল্যাবরেটরি টেস্টিংয়ের জন্য বিএবির অ্যাক্রিডিটেশন সনদ এশিয়া-প্যাসিফিক ল্যাবরেটরি অ্যাক্রিডিটেশন কাউন্সিলে গ্রহণযোগ্যতার স্বীকৃতি পেয়েছে । খবর বাসসের।
শিল্পমন্ত্রীর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইউকেএএসের কারিগরি বিভাগের পরিচালক রব বেটিনসন।