প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি চায়ের ব্র্যান্ড ইস্পাহানি টি এখন থেকে যুক্তরাজ্যের বিখ্যাত ‘হ্যারডস’ ডিপার্টমেন্ট স্টোরে পাওয়া যাবে। এর আগে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে ইস্পাহানি চা রপ্তানি হতো। ইস্পাহানির প্রিমিয়াম ব্র্যান্ডের চা ব্লেন্ডারস চয়েস, ব্ল্যাক টি, শ্রীমঙ্গল গ্রিন টি ও মির্জাপুর ব্রেকফাস্ট টি বিক্রি হবে হ্যারডসে। এম এম ইস্পাহানি লিমিটেড দেশ ও দেশের বাইরের বাজারের জন্য সেরা মানের চা বাছাই, ব্লেন্ডিং, প্যাকেটজাত করে থাকে। বিজ্ঞপ্তি