যুক্তরাষ্ট্রে অক্টোবরে এক লাখ ৭১ হাজার কর্মসংস্থান হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে এক লাখ ৭১ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে, যা দেশটির প্রত্যাশার চেয়েও বেশি।তবে আগের মাসের চেয়ে অক্টোবরে বেকারত্বের হার কিঞ্চিৎ বেড়ে ৭ দশমিক ৯ শতাংশে উঠেছে। সেপ্টেম্বরে এই হার ছিল ৭ দশমিক ৮ শতাংশ। এই উপাত্ত দেশটির শ্রম বিভাগের।যাঁরা বর্তমানে চাকরি খুঁজছেন, তাঁদেরই বেকার বা কর্মহীন বলা হয়। যুক্তরাষ্ট্রে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে বেকারত্বকে একটি প্রধান ইস্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। ৬ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে এই নির্বাচন।বিশ্লেষকেরা বলছেন, দুই প্রার্থীই বেকারত্ব নিয়ে কথা বলতে পারেন। আইএইচএস গ্লোবাল ইনসাইটের অর্থনীতিবিদ নাইজেল গল্ট বলেন, ‘একদিকে প্রেসিডেন্ট বারাকা ওবামা দাবি করতে পারেন যে তাঁর সময়ে দ্রুতগতিতে কর্মসংস্থানের হার বেড়েছে। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী মিট রমনি বলতে পারেন, ২০০৯ সালের জানুয়ারিতে ওবামা দায়িত্ব নেওয়ার সময় বেকারত্বের যে হার ছিল, এখন তা আরও বেশি।ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের পর বারাক ওবামাই হলেন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, যিনি ক্ষমতায় থেকে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার সময়ে দেশে সর্বোচ্চ বেকারত্ব দেখা গেছে। সূত্র: বিবিসি