যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি জুলাই-সেপ্টেম্বর সময়ে গতবছরের তুলনায় শতকরা দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে। সরকারি হিসেবে এই তথ্য জানা গেছে। খবর, বিবিসি অনলাইনের।অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দ্রুত হলেও যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার প্রতিদিনই বাড়ছে। আবাসন ব্যবসায়েও যথেষ্ট মন্দাবস্থা বিরাজ করছে বলে বিশ্লেষকেরা মনে করেন।চলতি অর্থবছরের এপ্রিল-জুন সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ১ দশমিক সাত শতাংশ, তবে জানুয়ারি-মার্চ সময়ে এই প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক সাত শতাংশ। সে হিসেবে জুলাই-সেপ্টেম্বর মাসে প্রবৃদ্ধি কম।যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ জানিয়েছে, আগামী মাসেই অর্থনীতিতে অর্থের প্রবাহ বাড়ানোর জন্য তাঁরা সরকারি বন্ড ছাড়বে। এই বন্ড সহজলভ্য করা হবে বলে ফেডারেল রিজার্ভ জানিয়েছে।এদিকে, অর্থনৈতিক প্রবৃদ্ধির এই সংবাদ আগামী মঙ্গলবারের কংগ্রেস নির্বাচনে ডেমোক্রেটিক দলের জন্য ইতিবাচক প্রভাবক হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।