যুক্তরাষ্ট্রে কর্মহীন মানুষের সংখ্যা কিছুটা কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে বিমা দাবি চাওয়া কর্মহীন মানুষের সংখ্যা হঠাৎ করেই কমে গেছে। গত সপ্তাহে (১০ আগস্ট শেষ হওয়া সপ্তাহ) তিন লাখ ২০ হাজার কর্মহীন মানুষ বিমা দাবির সুবিধা চেয়েছেন। এ সংখ্যা গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন। যুক্তরাষ্ট্রের শ্রম সংস্থা বলছে, আগের সপ্তাহেই বিমা দাবি চাওয়া কর্মহীন মানুষের সংখ্যা ছিল তিন লাখ ৩৫ হাজার। এর মানে দাঁড়ায় যুক্তরাষ্ট্রে কর্মহীন মানুষের সংখ্যা কিছুটা কমেছে। খবর এএফপির।প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের কর্মহীন মানুষেরা কাজ না পাওয়ার আগ পর্যন্ত শর্ত সাপেক্ষে কর্মহীন বিমাসুবিধা পান।যুক্তরাষ্ট্রে গত চার সপ্তাহের প্রতি সপ্তাহেই গড়ে বিমা দাবি চাওয়া কর্মহীন মানুষের সংখ্যা ছিল তিন লাখ ৩২ হাজার। ঠিক এক বছর আগে এমন মানুষের সংখ্যা ছিল তিন লাখ ৭০ হাজার।