যুক্তরাষ্ট্রে তিন বছরে সর্বনিম্ন প্রবৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি চলতি বছরের প্রথম তিন মাসে নাটকীয়ভাবে মন্থর হয়ে পড়েছে। এই সময়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতিটিতে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার কমে শূন্য দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। এটিই যুক্তরাষ্ট্রে গত তিন বছরে সর্বনিম্ন হারের প্রবৃদ্ধি।
সরকারি এই পরিসংখ্যান দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য খুবই অপ্রত্যাশিত। কারণ নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প ৪ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস করপোরেট কর কমানোর প্রস্তাব দিয়েছে। সে অনুযায়ী দেশটির অর্থমন্ত্রী স্টিভেন মেনুকিন করপোরেট কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নির্ধারণের পরিকল্পনা ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি বিদেশে গচ্ছিত কালোটাকা দেশে নিয়ে আসতে ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়ার কথা বলেছেন। বিবিসি