যুক্তরাষ্ট্রে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি গাড়ি বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রে বিদায়ী ২০১২ সালে এক কোটি ৪৫ লাখ গাড়ি বিক্রি হয়েছে, যা আগের বছরের চেয়ে ১৩ দশমিক ৪ শতাংশ বেশি। আর এটি হচ্ছে ২০০৭ সালের পরে দেশটিতে গাড়ি বিক্রির জন্য সবচেয়ে ভালো বছর।আলোচ্য বছরে সর্বোচ্চ ২৫ লাখ গাড়ি বিক্রি করেছে জেনারেল মোটরস (জিএম)।এদিকে জাপানি কোম্পানিগুলোও ২০১১ সালে আমেরিকায় গাড়ি সরবরাহে যে সমস্যায় পড়েছিল, তা অনেকাংশেই কাটিয়ে উঠেছে এবং তাদের বাজার হিস্যাও বেড়েছে বিদায়ী বছরে।জাতীয় অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর প্রবণতা শুরু হওয়ার পাশাপাশি ঋণপ্রাপ্তিও ধীরে ধীরে সহজ হয়ে ওঠার কারণেই মূলত ২০১২ সালে আমেরিকায় গাড়ি বিক্রি বেড়েছে। সূত্র: বিবিসি